স্যার-ম্যাডাম সম্বোধন নিষিদ্ধ করলো কেরালার পঞ্চায়েত

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০

সম্বোধনের ক্ষেত্রে ‘স্যার’ ও ‘ম্যাডাম’ শব্দের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের কেরালার একটি পঞ্চায়েত। রাজ্যের পালাক্কাদ জেলার মাথুর গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে, তাদের দফতরে আর এমন শব্দ ব্যবহার করা হবে না।  সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পঞ্চায়েতের এক বিশেষ সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই পঞ্চায়েত অফিসে যাওয়া লোকজনের সেখানকার কর্মকর্তাদের আর ‘স্যার’ বা ‘ম্যাডাম’ সম্বোধনের প্রয়োজন পড়বে না। সংশ্লিষ্টদের নাম বা পদবী ধরে ডাকতে পারবেন সেবাগ্রহীতারা।

সম্বোধনের সুবিধার্থে সব কর্মকর্তার টেবিলে তাদের নাম ও পদবী লেখা থাকবে।

বয়স্ক কোনও কর্মকর্তাকে নাম বা পদবি ধরে সম্বোধনে অস্বস্তি হলে তাকে চেতা (বড় ভাই) অথবা চেচি (বড় বোন) বলে ডাকা যাবে।

ভারতীয় উপমহাদেশে প্রায় ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশের অবসান ঘটলেও এ অঞ্চলের সংস্কৃতিতে এখনও তাদের প্রভাব রয়ে গেছে। দাফতরিক কাজে ব্যক্তি অভিবাদনে ‘স্যার-ম্যাডাম’ ডাকার প্রচলনও তারই অংশ। মূলত এমন বিবেচনা থেকেই এমন সম্বোধন নিষিদ্ধ করা হয়েছে।

মাথুর পঞ্চায়েতের সহ-সভাপতি পি.আর. প্রসাদ বলেন, ‘ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা অর্জনের ৭৫ বছর চলছে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের আধিপত্য দেখানোর সময় এসেছে।’

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি