বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৬

আফগানিস্তানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আমরা তালেবানের প্রতি অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধের আহ্বান জানাই।

রাভিনা শামদাসানি বলেন, আন্দোলনকারীদের ওপর তালেবানের দমননীতির ফলে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে। মাথায় লাথি মারা হয়েছে এমন একজন সাংবাদিককে বলা হয়েছে, আপনি ভাগ্যবান যে আপনার শিরচ্ছেদ করা হয়নি।

এদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। বৃহস্পতিবার তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

গুলাম ইসাকজাই বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

তিনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ একটি দৃঢ় বার্তা দিচ্ছে। আফগানিস্তানের সব ধরনের মানুষ যে চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মেনে নিচ্ছে না তা প্রমাণিত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের