পরিত্যাক্ত যুদ্ধবিমানের ডানায় দোল খাচ্ছে তালেবান (ভিডিও)

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩

মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরের ৭৩টি এয়ারক্রাফট অকার্যকর করে দিয়ে যায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ের পর এয়ারপোর্টে উচ্ছ্বসিত তালেবান সদস্যদের হাসিও কিছুটা স্তিমিত হয়ে আসে, যখন তারা জানতে পারেন বিমানগুলো আর চলাচলের মতো অবস্থায় নেই। এয়ারক্রাফটগুলো ফের সচল করতে যখন মরিয়া তালেবান সেই মুহূর্তেই ভাইরাল হলো দলটির এক সদস্যের যুদ্ধবিমানের ডানায় দোল খাওয়ার ভিডিও।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও। এতে দেখা যায়, বিশাল এক যুদ্ধবিমানের ডানায় দড়ি ঝুলিয়ে মনের আনন্দে দোল খাচ্ছেন তালেবানের এক সদস্য। অন্য একজন তাকে তাকে দোল দিচ্ছে। আর পাশে থাকা অন্যরাও উপভোগ করছে এমন দৃশ্য।

যে যুদ্ধ বিমানের ডানায় দোলনা বানিয়ে ঝুলছিল তালেবানের ওই সদস্য, সেটিকে অবশ্য কয়েক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করে আফগান বাহিনী। এরপর থেকে অযত্নে সেখানেই পড়েছিল এটি।

এদিকে ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতে ছাড়েনি চীন। নিজের ভেরিফাইভ টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার শেয়ার করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাম্রাজ্যের (মার্কিন সাম্রাজ্যবাদ) সমাধি এবং তাদের যুদ্ধাস্ত্র। তালেবান তাদের বিমানকে দোলনা আর খেলনায় রূপ দিয়েছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের