আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানে মিলিত হচ্ছেন চীন, রাশিয়াসহ ৮ দেশের গোয়েন্দা প্রধানরা

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

আফগানিস্তান ইস্যুতে মিলিত হচ্ছেন চীন, রাশিয়া, ইরানসহ অন্তত আট দেশের গোয়েন্দা প্রধানরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা প্রধানরা এই বৈঠকে অংশ নেবেন। সেখানে তারা আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেই। তবে কোনও বিষয়ে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

যোগাযোগ রাখা নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে নেড প্রাইস বলেন, স্বীকৃতি ও বৈধতার মতো বিস্তৃত ইস্যুর সঙ্গে যোগাযোগের একটা পার্থক্য আছে। আমাদের জাতীয় স্বার্থে তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার দরকার পড়লে আমরা তা বজায় রাখবো।

আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানতে চাইলে নেড প্রাইস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদ তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। গত ২০ বছরের অর্জন তারা জলাঞ্জলি দিতে চায় না।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি