মিয়ানমারে সামরিক বহরে বোমা হামলা, বন্দুকযুদ্ধ

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯

মিয়ানমারের জান্তাবিরোধীরা দেশটির একটি সেনাবাহিনীর একটি গাড়ির বহরে বোমা হামলা চালিয়েছে। ইয়াঙ্গুনের কাছাকাছি একটি এলাকায় এই হামলায় অনেকেই নিহত হয়েছেন। বিস্ফোরণের পর জান্তাবিরোধীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে সামরিক সরকার।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ফেব্রুয়ারিতে নির্বাচি সরকারকে উৎখাতের পর থেকে অস্থিতিশীল। গণতন্ত্রপন্থীদের কঠোর হস্তে দমনের অভিযোগ রয়েছে জান্তার বিরুদ্ধে। দেশটির বিভিন্ন এলাকায় জান্তাবিরোধী গণপ্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। এখন পর্যন্ত গ্রামীণ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শনিবার জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা শুক্রবার ইয়াঙ্গুনের খায়ান এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের ওপর বোমা হামলা হয়েছে। উভয়পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। নিরাপত্তাবাহিনীর এক সদস্য আহত হয়েছে। সংঘর্ষের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। একজন আহত হয়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই জান্তাবিরোধী নিহত হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী।

এই মাসের শুরুতে দেশটির জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার জনগণকে গণপ্রতিরক্ষা যুদ্ধ শুরু করার আহ্বান জানায়। জান্তা স্থাপনায় হামলার জন্য বেসামরিকদের এই আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েটি স্থানে হামলা চালানোর খবর পাওয়া গেছে।  এই সরকার উৎখাত হওয়া নেত্রী অং সান সু চি’র ঘনিষ্ঠদের নিয়ে গঠিত। সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী