আসিয়ানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানেই এ জোটের প্রতি নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং অন্যান্য দেশের কর্মীদের সরিয়ে নেওয়ার অভূতপূর্ব বৈশ্বিক প্রচেষ্টায় সমর্থনের জন্য আসিয়ান দেশগুলোকে ধন্যবাদ জানান।

আসিয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের আসিয়ানের দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন সমর্থনেরও পুনরাবৃত্তি করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম