আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার খবর প্রত্যাখ্যান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৭:২৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২০:৪১

আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও ধরনের আনুষ্ঠানিক সমঝোতার খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এ বিষয়ে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের আনুষ্ঠানিক কোনও চুক্তি হয়নি।

শনিবার সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে অভিযান পরিচালনায় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য বাইডেন প্রশাসন ইসলামাবাদের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে। এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য পাকিস্তানও তাদের আগ্রহের কথা জানিয়েছে। শুক্রবার সকালে কংগ্রেস সদস্যদের ব্রিফিংয়ে এমন বক্তব্য তুলে ধরা হয়েছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র সিএনএনকে এটি নিশ্চিত করেছে।

সিএনএন-এর ওই প্রতিবেদন প্রকাশের পরই এ ব্যাপারে নিজ দেশের অবস্থান স্পষ্ট করে পাকিস্তান।

চলমান গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী পাকিস্তানের আকাশসীমা দিয়ে আফগানিস্তানে পৌঁছায়। কিন্তু এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও চুক্তি নেই। আফগানিস্তানে পৌঁছানোর জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র যদি কাবুল থেকে অবশিষ্ট মার্কিন নাগরিকদের প্রত্যাহার শুরু করে তাহলে এই এয়ার করিডোর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আনুষ্ঠানিক চুক্তি না থাকায় আফগানিস্তান যেতে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশে প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে মার্কিন সেনাবাহিনীর।

পেন্টাগনের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় রুদ্ধদ্বার ব্রিফিংয়ের বিষয়ে মন্তব্য করে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন কোনও সমঝোতার বিষয় নেই। আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে উভয় দেশের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষই নিয়মিত পরস্পরের পরামর্শ নিয়ে থাকে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী