৬০ দেশের পর্যটকদের জন্য দুয়ার খুললো থাইল্যান্ড

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯:১৭

করোনা মহামারিতে জোরেশোরেই ধাক্কা লাগে থাইল্যান্ডের পর্যটন খাতে। কোভিডের সংক্রমণ কমে আসায় ১৮ মাস পর বিদেশি পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো থাইল্যান্ড। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ৬০ দেশের পর্যটক থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১ নভেম্বর থেকে ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬০ দেশের টিকা নেওয়া ব্যক্তিরা হোটেল কোয়ারেন্টিন ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

এর ফলে আগামী বছর সেখানে দেড় কোটি পর্যটক ভ্রমণে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। সংক্রমণ কমে আসায় বিশ্বের অনেক দেশ বিধিনিষেধ তুলে নিচ্ছে।

তবে থাইল্যান্ডে এখনও সংক্রমিত হচ্ছেন অনেকেই। ২৪ ঘণ্টায় ৮ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় এ পর্যন্ত  মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। থাই সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৪২ শতাংশ নাগরিককে দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম