৪ দিনের ভারত সফরে নেপালের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:৩৯

নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা চার দিনের ভারত সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

নেপালের সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাপ্রধান জেনারেল শর্মা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের কাছ থেকে সম্মানসূচক ভারতীয় সেনাবাহিনীর জেনারেল পদ গ্রহণ করবেন। বুধবার এই আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়েছে ভারতীয় চিফ অব আর্মি স্টাফ জেনারেল নারাভানের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

নেপালের সেনাবাহিনীতে কর্মরতদের স্ত্রীদের সংগঠনের চেয়ারপারসন ও সেনাপ্রধানের স্ত্রী সুনিতা শর্মাও ভারতে সফরসঙ্গী হিসেবে এসেছেন।

সফরে জেনারেল শর্মা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় সেনাপ্রধান ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

খবরে বলা হয়েছে, ১২ নভেম্বর তিনি নেপাল ফিরে যাবেন।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি