মিয়ানমারে মন্দিরে যাওয়ার পথে পানিতে ডুবে ১৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:৫৭

মিয়ানমারে একটি বৌদ্ধ মন্দিরে যাওয়ার পথে পানিতে ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার এক প্রার্থনায় অংশ নিতে দক্ষিণাঞ্চলের মন রাজ্যের দুর্গম এলাকায় ওই প্যাগোডায় যাচ্ছিলেন তারা। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, থানবুজায়াত শহরের উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়, এদিন পাথুরে উপকূল পাড়ি দিয়ে কাইক নে প্যাগোডায় পৌঁছানোর চেষ্টা করছিলেন হাজার হাজার তীর্থযাত্রী। এ সময় অনেকে পানিতে তলিয়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র চার মিটার চওড়া দুর্গম রাস্তার নিশানা বুঝতে না পেরে পাড়ি দেওয়ার চেষ্টা করে অনেক তীর্থযাত্রী। কিন্তু ওই সময় সেখানে তীব্র জোয়ারের কারণে সাঁতরে পার হওয়াও খুব কঠিন ছিল। ফলে পানিতে ডুবে বেশ কয়েক জনের মৃত্যু হয়।

সাধারণত সকাল সাড়ে ৬টার দিকে লোকজনকে ওই মন্দিরটিতে যাওয়ার অনুমতি দিয়ে থাকে প্রশাসন। কিন্তু এদিনের ঘটনায় তীর্থযাত্রীরা প্রশাসনকে অগ্রাহ্য করে আগেভাগেই হেঁটে যাওয়ার চেষ্টা করে। ফলে পানিপথে তীব্র চাপ তৈরি হয়।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, প্যাগোডায় শ্রদ্ধা জানাতে সমুদ্রের পানিপথ ধরে হাঁটা একদল তীর্থযাত্রী জোয়ারের পানিতে ভেসে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই পানিপথের ঝুঁকিপূর্ণ অংশ ভালোভাবে চিহ্নিত করা ছিল না।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের