ইয়াঙ্গুনে বিক্ষোভে গাড়ি তুলে দিলো জান্তা, নিহত ৫

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৩

মিয়ানমারের ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে গাড়ি তুলে দিয়ে পাঁচজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে ১৫ জন আটক করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, রবিবার সকালে ইয়াঙ্গুনের রাজপথে বিক্ষোভে নামেন জান্তা বিরোধীরা। কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনীর গাড়ি আন্দোলনকারীদের ওপর তুলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে, কয়েকজন বিক্ষোভকারীর মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা গেছে।

সকালের ঘটনার প্রতিবাদে বিকেলে ইয়াঙ্গুনের অন্য জায়গায় ফের বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। মিয়ানমারের কয়েকটি গোষ্ঠীকে নিয়ে গঠিত ছায়া সরকার এ ঘটনাকে দুঃখজনক বলছে।

এক বিবৃতিতে ছায়া সরকার অভিযোগ করে, শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী সেনাবাহিনী নিরস্ত্র বেসামরিক নাগারিকদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় নিন্দা জানাচ্ছি।

ঘটনাস্থলে থাকা দুই জন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ইয়াঙ্গুনে সকালে একটি ‘ফ্ল্যাশ মব’ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর কয়েক মিনিটের মাথায় তার ওপর গাড়ি তুলে দেয় নিরাপত্তা বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে।

গত ১ ফেব্রুয়ারি  সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এরপর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে সাধারণ মানুষ। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশ'র মতো মানুষ।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী