বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই: মালয়েশিয়ার মন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯:১২

বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানান, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, সেবা, খনি এবং খনন, নির্মাণ ও গৃহকর্মীসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে।

এম সারাভানান জানান, আগে কেবল বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মতি দিলেও এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি এসেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী জানান, নিরাপত্তা পদক্ষেপ বিবেচনায় তার মন্ত্রণালয় দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ করবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে।

সূত্র: দ্য মালয়েশিয়ান রিজার্ভ

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি