টিটিপির আস্তানায় অভিযান, পাকিস্তানের ৪ সেনা নিহত

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

পাকিস্তানভিত্তিক তালেবানের (টিটিপি) ঘাঁটিতে অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাকিস্তানের চার সেনা। শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গোষ্ঠীটির দুটি পুরাতন ঘাঁটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বিদ্রোহীদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ট্যাংক জেলায় প্রথম অভিযানটি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে প্রাণ হারান।

সেনাবাহিনী অপর অভিযানটি হয় নর্থ ওয়াজিরিস্তান জেলায়। সেখানে তালেবান যোদ্ধাদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়। সংঘাতের মাত্রা তীব্র হলে আরও দুই জন নিহত হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এক সন্ত্রাসীকে অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করা হয়েছে। দুটি অভিযান থেকেই গোলাবারুদ উদ্ধার হয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি বা পাকিস্তানি তালেবান) নামে পরিচিত। পাকিস্তান-আফগান সীমান্তে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। ২০০৭ সালে এই দলটির প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০০৭ সালে পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালালে কমপক্ষে ১৫০ শিশু প্রাণ হারায়। এই ঘটনার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠীটি।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের