কাজাখস্তান সংকট: রাষ্ট্রদ্রোহিতার সন্দেহে সাবেক গোয়েন্দা প্রধান আটক

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ১৩:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩:৩৬

কাজাখস্তানের বরখাস্ত গোয়েন্দা সংস্থার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী করিম মাসিমভকে ‘ঘোর রাষ্ট্রদ্রোহিতার’ সন্দেহে আটক করা হয়েছে। দেশটিতে চরম বিশৃঙ্খলার মধ্যেই তার আটকের খবর এলো। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (কেএনবি)।

শনিবার (৮ জানুয়ারি) কেএনবির বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে, গত কয়েকদিনে কাজাখস্তানের সহিংসতা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। তদেন্তর মধ্যেই সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান করিম মাসিমভকে বৃহস্পতিবার আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার।

কয়েকদিনের সহিংসতা পর দেশটির অন্যতম শহর আলমাতি সড়কে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। সড়কে পড়ে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে পুনরুদ্ধার করা হয়েছে। এর আগে, বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। 
 
এদিকে, কাজাখস্তানে সহিংসতা মোকাবিলায় রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, দেশটির অস্থিরতা নিয়ন্ত্রণে নিজ দেশের বাহিনীর-ই সক্ষমতা রয়েছে। কিন্তু কেন রুশ সেনা মোতায়েন করা হলো বিষয়টি পরিষ্কার নয়। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন অ্যান্টনি ব্লিনকেন।

উল্লেখ্য, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত রবিবার থেকে শুরু হয় বিক্ষোভ। তবে তেলের দাম বৃদ্ধি স্থগিত করলেও আন্দোলন অব্যাহত রাখায় এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা দেশটির সরকারের। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী