নতুন রাজধানীর নাম ঘোষণা করলো ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২, ১৭:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:৪৩

দেশের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের জঙ্গল এলাকায় সরিয়ে নেওয়ার একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার পাস হওয়া এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট জোকো উইদোদো’র উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন আইনি কাঠামো পাবে। তিন হাজার ২৫০ কোটি ডলার ব্যয় হবে এই পরিকল্পনা বাস্তবায়নে। নতুন রাজধানী শহরের নাম হবে নুসানতারা।

পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বিল পাসের পর পার্লামেন্টে বলেন, ‘নতুন রাজধানীর কেন্দ্রীয় কার্যক্রম থাকবে আর দেশের পরিচয়ের প্রতীক হবে, এর পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রমের নতুন প্রাণকেন্দ্র হবে।’

ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বন্যা ও দূষণের ঝুঁকিতে রয়েছে জাকার্তা। এক কোটি মানুষের শহর থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা আগেও অনেক প্রেসিডেন্ট নিয়েছেন তবে কেউই তা বাস্তবায়নে আগাতে পারেননি।

২০১৯ সালে প্রথম রাজধানী সরানোর পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে করোনাভাইরাস মহামারির কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন পিছিয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের