সু চি’র দলের আইনপ্রণেতাসহ দু’জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১২:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২:৫০

মিয়ানমারের অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক বিশিষ্ট আইনপ্রণেতা ফিউ জয়র থাউ এবং গণতন্ত্রপন্থি নেতা কিয়াউ মিন ইউ’কে মৃত্যুদণ্ড দিয়েছেন জান্তা আদালত। আইনপ্রণেতা ফিও জয়র থাও-কে দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। শনিবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

দণ্ডপ্রাপ্ত দু'জনের ছবি প্রকাশ করেছে জান্তা সরকার। দেশজুড়ে মিয়ানমার সামরিক সরকারের যে দমনপীড়ন চলছে তার সবশেষ কার্যক্রম এটি।

মিয়নামার সরকার জানিয়েছে, গত বছরের নভেম্বরে ইয়াঙ্গুনের এক বাসা থেকে দুটি পিস্তল, বন্দুক ও গুলিসহ এনএলডির নেতা ও সংগীতশিল্পী ফিও জয়র থাউকে আটকের দাবি করে। ২০১৫ সালে সু চি’র এনএলডির দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফিও জয়র।

কিয়াউ মিন ইউ। ফাইল ছবি

মিয়ানমারে ১৯৮৮ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন কিয়াউ মিন ইউ। তিনিও গত অক্টোবরের এক রাতে জান্তা বাহিনীর হাতে আটক হন।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের