তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সংঘাতের হুমকি চীনের

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২২, ১৪:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪:২৪

তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে ‘সামরিক সংঘাতে’ জড়াতে পারে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যাং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ান ইস্যুটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বারুদবাক্সের সমতুল্য। তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তবে চীন-যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি দেশ সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

তাইওয়ান দ্বীপ নিয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন করে এমন সতর্কবার্তা দিলেন কিং গ্যাং। তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশে হিসেবে বিবেচনা করে থাকে বেইজিং। যদিও তা অস্বীকার করে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে দ্বীপটির সরকার। গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানের স্বাধীনতার জন্য যেকোনও সমর্থন হবে ‘আগুন নিয়ে খেলা। আর যারা আগুন নিয়ে খেলবে তারাই পুড়ে যাবে’। 

এমন পরিস্থিতিতে চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানের বর্তমান প্রশাসনের দোষারোপ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন এবং উৎসাহে তাইওয়ানের প্রশাসন স্বাধীনতার এজেন্ডা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। কিং গ্যাং আরও যুক্ত করেন, চীনের সঙ্গে তাইওয়ান কার্ড নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র।

চীনের যুদ্ধবিমানের মহড়া। ফাইল ছবি

রাষ্ট্রদূত কিং এর এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবশেষে গত সপ্তাহে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে। তার আগে গত বছরের শেষ দিকে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি