মার্কিন অর্থায়নে প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মার্কিন অর্থায়নে অবকাঠামো কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রবিবার এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাষ্ট্রের অর্থায়নে অবকাঠামো কর্মসূচিতে অনুমোদনের জন্য রবিবার পার্লামেন্টে উত্থাপন করা হবে। চুক্তিটির বিরোধিতা করে রবিবার কাঠমান্ডুতে বিক্ষোভ হয়েছে।

তারা আরও জানান, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

২০১৭ সালে মার্কিন সরকারি ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক সংস্কার প্রকল্পে।

নেপালের সরকার বলছে, এই অর্থায়ন পরিশোধ করতে হবে না এবং কোনও শর্ত নেই। কিন্তু বিরোধিরা বলছেন, এতে নেপালের আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে সরকার। এই প্রকল্পে সরকারের নজরদারির সুযোগ থাকবে কম।

ক্ষমতাসীন জোটের সদস্যরাসহ বড় বড় রাজনৈতিকগুলো মার্কিন দান গ্রহণ বা প্রত্যাখ্যান নিয়ে বিভক্ত।

নেপালের মার্কিন দূতাবাস এই অর্থায়নকে আমেরিকার জনগণের একটি উপহার হিসেবে উল্লেখ করেছে। শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, এই প্রকল্প নেপাল সরকার ও নেপালের জনগণের অনুরোধে এবং নেপালের দারিদ্র নিরসন ও অর্থনীতির প্রবৃদ্ধির জন্য প্রণয়ন করা হয়েছে।

নেপালের নেতারা এমসিসি’র প্রকল্প অনুস্বাক্ষর করবেন কিনা তা সার্বভৌম দেশ হিসেবে তাদের একার সিদ্ধান্ত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে