‘বিদেশি ষড়যন্ত্রের’ অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তান সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ১৬:১৯আপডেট : ২৮ মে ২০২২, ০০:০৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল না।

অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে একটি হুমকির চিঠির কথা ভাষণে তুলে ধরেন ইমরান খান। বলেন, আমি ৭ বা ৮ মার্চ আমি একটি চিঠি পেয়েছি, আমাদের মতো একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন বার্তা আমাদের দেশের বিরুদ্ধেও। মূলত যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত করে এসব কথা তুলে ধরেন ইমরান খান।

তার এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রও প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। ইমরান খান গত ২৪ ফেব্রুয়ারি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিরতা লক্ষ্য করা যায়।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার, জাতীয় নিরাপত্তা কমিটি, বেসামরিক ও সামরিক নেতাদের একটি ফোরাম এবং কথিত ষড়যন্ত্রকে সমর্থন করেছে বলে প্রত্যাখান করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই বক্তব্যে ষড়যন্ত্রের কোনও শব্দ আছে কিনা। আমি তা মনে করি না।

এদিকে ইমরান খান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?