পাম ওয়েল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২২, ১৯:৫৩আপডেট : ১৯ মে ২০২২, ১৯:৫৭

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, আগামী সোমবার থেকে পুনরায় পাম ওয়েল রফতানি শুরু হবে। বৃহস্পতিবার তিনি একথা জানান। ইউক্রেনে যুদ্ধ ও রফতানিতে নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক উদ্ভিজ্জ তেলের বাজারে মুল্য বৃদ্ধি পায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

গত মাসে পাম ওয়েল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ইন্দোনেশিয়া। দেশের বাজারের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়।

এক অনলাইন ব্রিফিংয়ে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, রান্নার তেলের সরবরাহের ভিত্তিতে এবং পাম ওয়েল খাতে ১ কোটি ৭০ লাখ মানুষ- কৃষক ও সহযোগী শ্রমিকদের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি সোমবার (২৩ মে) থেকে রান্নার তেল রফতানি পুনরায় চালু হবে।

তিনি আরও বলেন, সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে যাতে করে সাশ্রয়ী মূল্য চাহিদা মেটানো যায়।

নিষেধাজ্ঞা জারির পর কর্তৃপক্ষ তা কঠোরভাবে বাস্তবায়ন করে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী পাম ওয়েল বহনকারী একটি ট্যাংকার জব্দ করে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর উইদোদো জানিয়েছিলেন, দেশের ২৭ কোটি মানুষের সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই রান্নার তেলের বাড়ছিল। এমন সময় রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে চাপে পড়ে ইন্দোনেশিয়া।

গত সপ্তাহে পাম ওয়েল উৎপাদনকারীরা জাকার্তায় বিক্ষোভ করেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান