উদ্ধার কাজে চ্যালেঞ্জের মুখে আফগান কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২২, ১১:৪৫আপডেট : ২৩ জুন ২০২২, ১১:৪৫

ভূমিকম্পে বিপর্যস্ত দক্ষিণপশ্চিম আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চালাতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির কর্মকর্তারা। ব্যাপক সংখ্যক আহতদের সরিয়ে নিতে উদ্ধারকারী দলগুলোকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পাকতিকা প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তারা সাধ্যমতো চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, আহতদের অনেককেই পাকতিকা এবং খোস্ত প্রদেশের হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

পাকতিকার পাবলিক হেলথ ডিরেক্টর হেকমাতুল্লাহ বলেন, পাকতিকার বারমাল এবং জায়ান জেলার প্রায় সব গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় নিহত এবং আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

হেকমাতুল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত জানতে পেরেছি সব গ্রাম ধ্বংস হয়ে গেছে আর কতজন আহত হয়েছে এবং কতজন মারা গেছে তা স্পষ্ট হতে পারিনি। এই জেলাগুলো খুব দুর্গম আর সেখানে সড়ক তৈরি হয়নি। কবলিত এলাকায় আমাদের টিম পৌঁছাতে তিন থেকে ছয় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। আহতদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে আমাদের হেলিকপ্টার প্রয়োজন’।

পাকতিকার বাসিন্দারা বলছেন, উঁচু-নীচু সড়কের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। পাকতিকার এক বাসিন্দা বলেন, ‘আমার পরিবারের প্রায় সব সদস্যকে হারিয়েছি। অনেক সমস্যা। মানুষ গরিব। সড়ক ভাঙা। প্রত্যেক বাড়িতে তিন থেকে পাঁচ জন মারা গেছে’।

পাকতিকার আরেক বাসিন্দা বলেন, ‘জায়ানের কোনও বাড়ি অক্ষত নেই, সব ধ্বংস হয়েছে’।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, পাকতিকার জায়ান এবং বারমাল জেলাতেই এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই ভূমিকম্পে আরও অন্তত দেড় হাজার মানুষ আহত হয়েছে।

খোস্তের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সাবির আহমেদ ওসমানি বলেন, ‘আহতদের দ্রুত (খোস্তের) হাসপাতালে নেওয়া হচ্ছে। ইসলামিক আমিরাত কাবুল থেকে হেলিকপ্টারের মাধ্যমে প্রদেশে ত্রাণ পাঠানো হয়েছে’।

সূত্র: টোলো নিউজ

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের