লঙ্কান প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়লো বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৯:১৭ আপডেট : ১০ জুলাই ২০২২, ১৯:৩৩

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের বাড়ির পর এবার বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে। কিছুক্ষণ আগেই তিনি পদত্যাগে রাজি হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লঙ্কান প্রধানমন্ত্রীর বাসভবনের বিছানা ও আসবাবপত্রে বসে আছে ও সেলফি তুলছে। একই সময়ে কয়েকশ’ বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, টেম্পল ট্রি নামে পরিচিত লঙ্কান প্রধানমন্ত্রীর বাসভবন। তার কার্যালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা ঢুকে পড়ার আগেই রনিল বিক্রমাসিংহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের জন্য প্রস্তুত বলে জানিয়েছে তার কার্যালয়। বিবিসি জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনের পথ উন্মুক্ত করতে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

বিবিসি’র সিনহালা প্রতিনিধি রাঙ্গা সিরিয়াল জানিয়েছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিরোধীদের প্রস্তাবিত পরিকল্পনায় রাজি হয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, এই সপ্তাহে দেশজুড়ে জ্বালানির সরবরাহ পুনরায় চালু করা হবে।

চলমান সরকারবিরোধী বিক্ষোভের মূল কারণ জ্বালানির ঘাটতি। অতীতেও সরকারের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

এর আগে শনিবার সকালে বিক্ষোভকারীরা কলম্বোতে লঙ্কান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। শ্রীলঙ্কার টেলিভিশনে ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করছে। রাজাপাকসের কার্যালয় ও বাসভবন বাণিজ্যিক রাজধানীতে অবস্থিত। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করে।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত রাতেই লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকে সরিয়ে নেওয়া হয়। 

আরও পড়ুন-

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত