এবার লঙ্কান প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ২২:৩৭ আপডেট : ১০ জুলাই ২০২২, ১৯:৩২

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। শনিবার সকালে তারা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। এরপর সন্ধ্যায় তারা প্রধানমন্ত্রীর বাসভবনেও ঢুকে পড়ে। তবে বিক্ষোভকারীদের প্রবেশের আগেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাদের বাসভবন ছেড়ে নিরাপদে চলে যান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

বাণিজ্যিক রাজধানী কলম্বোতে বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িটি অবস্থিত। এটি ফিফথ লেন নামে পরিচিত। এখানে প্রধানমন্ত্রী ও তার পরিবার অবস্থান করেন। এটি সরকারি বাসভবন টেম্পল ট্রি আলাদা।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে। ওই সময় বাড়িতে বিক্রমাসিংহে ছিলেন না। এর আগেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা বাড়িতে জড়ো হয়ে আগুন দিয়েছে। সেখান থেকে ধোঁয়া উড়ছে।

ব্যক্তিগত বাড়িতে প্রবেশের আগে বিক্ষোভকারীরা লঙ্কান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা গেছে, তারা বিছানা ও আসবাবপত্রে বসে আছে ও সেলফি তুলছে। একই সময়ে কয়েকশ’ বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

এর আগে সর্বদলীয় সরকার গঠনের পথ উন্মুক্ত করতে পদত্যাগে রাজি বলে জানিয়েছেন বিক্রমাসিংহে। শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ার পর সৃষ্ট পরিস্থিতিতে তিনি এই কথা জানান।

আরও পড়ুন: 

/এএ/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত