তাইওয়ানে শান্তি চাই: ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১১:২২আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৪:৫৭

স্বশাসিত তাইওয়ান ভূখণ্ডে শান্তি ও স্থিতাবস্থা চান বলে নিজের মত পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। চীন-তাইওয়ান ইস্যুতে জাপানের রাজধানী টোকিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পেলোসি।

চীন তাইওয়ানকে বিভিন্ন উপায়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এত কিছু সত্ত্বেও তাকে এবং অন্যান্য মার্কিন কর্মকর্তাদের তাইপে ভ্রমণে বাধা দিতে পারেনি বলে মন্তব্য করেন মার্কিন স্পিকার।

জাপান সফরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাইপে তার সফরকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তাইওয়ানের চারপাশে মহড়ার সময় ক্ষেপণাস্ত্র ছুড়ছে চীনের সামরিক বাহিনী।

২০১৫ সালের পর পেলোসির এটিই প্রথম জাপান সফর। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া থেকে জাপান পৌঁছান। দক্ষিণ কোরিয়ায় তিনি উত্তর কোরিয়া সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন। তার আগে বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত (২ আগস্ট) মঙ্গলবার তাইপে সফরে আসেন স্পিকার পেলোসি। কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোন শীর্ষ মার্কিন রাজনীতিক দ্বীপটি সফর করেন। তবে জাপান তার বিতর্কিত এশিয়া সফরের শেষ গন্তব্য এটি।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি