আইইডি হামলায় টিটিপি’র সিনিয়র নেতা নিহত: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ০৯:৫২আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৯:৫২

পাকিস্তান তালেবানের সিনিয়র নেতা আইইডি হামলায় নিহত হয়েছেন। রবিবার রাতে তাকে লক্ষ্য করে চালানো এক হামলায় তার মৃত্যু হয়। দুটি সূত্রের বরাতে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তেহরিক-ই-তালেবান (টিটিপি) হিসেবে পরিচিত পাকিস্তান তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও পাকিস্তানে গোষ্ঠীটি সক্রিয়।

টিটিপি সূত্র সিএনএনকে জানায়, সিনিয়র কমান্ডার আব্দুল ওয়ালি ওরফে ওমর খালিদ খোরাসানি একটি আইইডি হামলায় নিহত হয়েছেন। হামলায় আরও দুই টিটিপি নেতার মৃত্যু হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে এই হামলা হয়।

ওয়ালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সিএনএন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হলেও কোনও সাড়া পায়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, টিটিপি সংশ্লিষ্ট জঙ্গি শাখা জামাতুল আহরার-এর নেতা ছিলেন ওয়ালি। তার নেতৃত্বে জামাতুল আহরার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী হয়ে ওঠে। পাকিস্তানজুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি।

২০১৬ সালে লাহোরে ইস্টার সানডেতে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জামাতুল আহরার। শহরের একটি পার্কে চালানো হামলায় অন্তত ৭৪জন নিহত ও ৩৬২ জন আহত হয়েছিলেন।

আব্দুল ওয়ালির তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

টিটিপি ও পাকিস্তান সরকার যখন শান্তি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে তখন ওয়ালি নিহত হলেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের