নিলামে কেনা স্যুটকেসে মিললো মানুষের দেহাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১৮:১১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৮:১১

গুদাম থেকে নিলামে কিনে নেওয়া স্যুটকেসের মধ্যে মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছে নিউ জিল্যান্ডের একটি পরিবার। সাউথ অকল্যান্ডের পরিবারটি স্যুটকেসগুলো নিজেদের বাড়িতে নেওয়ার পর তা খুলে এসব খুঁজে পান। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খুনের তদন্ত শুরু করেছেন এবং এসব দেহাবশেষ শনাক্তের চেষ্টা চলছে।

খুনের ঘটনার সঙ্গে পরিবারটির কোনও সম্পৃক্ততা নেই বলে বিশ্বাস করা হচ্ছে। বোঝাই যাচ্ছে পরিবারটি গত বৃহস্পতিবার গুদাম ঘরে গিয়েছিল এবং লরি ভর্তি করে বিভিন্ন মালামাল কেনে। এসবের মধ্যে স্যুটকেসগুলোও ছিল।

গোয়েন্দা পরিদর্শক তোফিলাউ ফামানুইয়া বলেন, কেনা সম্পদ বাড়িতে নেওয়ার পর বাসিন্দারা এসব জিনিস খুঁজে পান। বেশ কয়েক জন প্রতিবেশিও জানিয়েছেন, পুলিশ পৌঁছানোর আগেই ওই সম্পদগুলো থেকে ‘বিশ্রি গন্ধ’ পাওয়া যাচ্ছিলো।

প্রতিবেশিদের একজনের আগে থেকেই কবরস্থানে কাজ করার অভিজ্ঞতা ছিল। তিনি জানিয়েছে, গন্ধটি তিনি তাৎক্ষণিকভাবেই চিনতে পেরেছিলেন। ওই প্রতিবেশি বাসিন্দাদের কেনা সম্পদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমি সরাসরি বুঝে ফেলেছিলাম আর বুজতে পারছিলাম কোন জায়গা থেকে এটি আসছে।’

আরেক প্রতিবেশি জানান, তার ছেলে ট্রেলার থেকে জিনিসপত্র নামানোর সময়েই সেখানে একটি স্যুটকেস দেখতে পান। পরে পুলিশ ওই স্যুটকেসের আশেপাশে ফরেনসিক তাঁবু স্থাপন করে।

নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ এর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ক্লেনডন পার্কের কাছে অবস্থিত শহরের উপকণ্ঠে অবস্থিত বাড়িটির ড্রাইভওয়েতে রাখা একটি ট্রলি রাখা আছে। সেখানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দেহাবশেষগুলো কাদের তা শনাক্ত করাকেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। এরপরেই মরদেহগুলো কিভাবে ওই স্যুটকেসে পৌঁছেছে তা জানা সম্ভব হবে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু