আফগানিস্তানে বন্যায় প্রায় ১০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৮:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:০৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বাড়ি। সংকট কবলিত দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত দশ দিনে দশটি প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে।

চরম আবহাওয়া আফগানিস্তানে প্রতিবেশি পাকিস্তানেও বিরামহীন বন্যার কারণ হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য জুন থেকে বন্যায় সেখানে ৮২০ জনের মৃত্যু এবং তিন লাখ ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। আক্রান্ত হয়েছে ১২৯টি সেতু।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী মওলায়ি সরফুদ্দিন মুসলিম জানিয়েছেন, বন্যা কবলিত অনেক এলাকাতেই জরুরি খাদ্য সরবরাহ পাঠানো হয়েছে। ত্রাণ সংস্থাগুলো জরুরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তা যথেষ্ট নয়।

সরফুদ্দিন মুসলিম বলেন, ‘শিগগিরই শীত আসছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নারী ও শিশু রয়েছে কিন্তু তাদের বসবাসের আশ্রয় নেই। তাদের সব কৃষি খামার ও বাগান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বা তাদের ফসল নষ্ট হয়ে গেছে’। তিনি বলেন, ‘যদি এই মানুষদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করা না হয় তাহলে সামনের সপ্তাহ এবং মাসগুলোতে অবশ্যই তাদের অবস্থা আরও খারাপ হবে’।

গত কয়েক মাসে আফগানিস্তানে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে। জুনে এক ভূমিকম্পে দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী