আবে হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন জাপানের পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১৬:০৩আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৬:১০

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হত্যাকাণ্ডে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির পুলিশ প্রধান ইতারু নাকামুরা। এর নিরাপত্তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন তিনি। খবর বিবিসি, রয়টার্স।

গত ৮ আগস্ট এক বন্দুকধারীর গুলিতে নিহত হন শিনজো আবে। এ ঘটনার দায় নিজেই নিতে চান পুলিশ প্রধান নাকামুরা। তদন্তে দেখা গেছে, হামলার দিন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি ছিল। ফলে ৪১ বছর বয়সী হামলাকারী সহজেই আবের কাছাকাছি পৌঁছে গুলি চালাতে সক্ষম হয়। ৬৭ বছর বয়সী আবের দেহে দুটি গুলি বিদ্ধ হয়। তার হৃদপিণ্ড গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান চিকিৎসকরা।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রধান বৃহস্পতিবার বলেন, শিনজো আবে হত্যার দায় নিতেই পদত্যাগ করবেন। এটি হবে সংস্থার জন্য ‘নতুন সূচনা’। নিরাপত্তা দায়িত্ব নতুন করে শুরু করা প্রয়োজন।

গত মাসে রাজনৈতিক প্রচারণায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আবে। হামলাকারী ইয়ামাগামী বাড়িতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করার কথা স্বীকার করেছে। জাপানের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়ে বিশ্ববাসী।

/এলকে/
সম্পর্কিত
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন