সপ্তাহের তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯

চলতি সপ্তাহে তৃতীয় বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া সফর শেষের কয়েক ঘণ্টা পরই দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ করলো কিম জং উনের দেশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ পিয়ংগান প্রদেশের সানচন থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে প্রতিবেশী জাপান একটি ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জাপানের এনএইচকে সম্প্রচারমাধ্যমে বলা হয়েছে, জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি।

দক্ষিণ কোরিয়ায় চারদিনের সফরে এসেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে নিরাপত্তাসহ কয়েকটি ইস্যুতে বৈঠকে করেন। পাশাপাশি কোরীয় উপদ্বীপের অসমারিক অঞ্চলে পরিদর্শন করেছেন। 

উত্তর কোরিয়া থেকে রক্ষার জন্য দ. কোরিয়ায় সাড়ে ২৮ হাজারের বেশি সেনা মোতায়েন করে রেখেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহে ওয়াশিংটন ও সিউল বড় ধরনের যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপরমার্কিন নিষেধাজ্ঞা থাকার পরও একের পর এক উৎক্ষেপণ করা যাচ্ছে। দেশটির এমন কর্মকাণ্ডে আতঙ্কে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি