কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার কাবুলের পশ্চিমে দাশত-ই-বারচি এলাকায় ‘কায শিক্ষাকেন্দ্রে’ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পরীক্ষার জন্য অংশ নেয়।

এলাকাটিতে বেশিরভাগই হাজরা সংখ্যালঘু সম্প্রদায়ের, এই গোষ্ঠীকে লক্ষ্য করে সাম্প্রতিক বছরগুলোয় হামলার ঘটনা বেড়েছে। শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী আইএস আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

হামলার নিন্দা জানিয়ে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছে। এলাকাটি ঘিরে রেখেছে তারা। হামলায় জড়িত সন্দেহ এখন পর্যন্ত কেউকে আটক করা যায়নি।

গত বছরের আগস্টে আশরাফ গণির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। তাদের দাবি, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার। তালেবান সরকারের ক্ষমতায় বসার পর রাজধানীসহ বেশ কয়েকটি প্রদেশে শক্তিশালী হামলা অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী