নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ হতে যাচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ০১:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০১:১৭

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বর্তমান তালেবান সরকার। উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শিগগিরই এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং অবিলম্বে তা কার্যকর করা হবে। তালেবানের এমন ঘোষণায় দেশটির নারী শিক্ষা আরও বাধার মুখে পড়লো। তিন মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। এরপরেই নতুন করে তালেবান কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করলো।

গত বছর আশরাফ গণি’র সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তখন থেকেই নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে তারা। একই বছর বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ শিক্ষার্থীদের আলাদা শ্রেণীকক্ষে বসার নিয়ম চালু করে। এমনকি পশু চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি এবং সাংবাদিকতায় অধ্যায়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে। 

সবশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘নারী ও তাদের ক্ষমতাকে ভয় পায় তালেবান। আমি কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারি? আমি বিশ্বাস করি, আমি পড়াশোনা করে আমার ভবিষ্যত পরিবর্তন করতে পারতাম। কিন্তু তারা তা ধ্বংস করে দিয়েছে’।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম