এবার নারীদের জন্য এনজিও নিষিদ্ধ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১০:১৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৪২

নারীদের জন্য আরও কঠোর বিধিনিষেধ জারি করেছে তালেবান। দেশি-বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করতে পারবে না দেশটির নারীরা। শনিবার তালেবানের এমন নির্দেশের পর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তে নারীদের মৌলিক অধিকারকে খর্ব করেছে।

তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা এনজিওতে কাজ করতে পারবেন না। অনেক নারী ইসলামী পোশাকরীতি মেনে কর্মক্ষেত্রে আসছিলেন না বলে অভিযোগ আনা হয়েছে আফগান নারীদের বিরুদ্ধে।

সম্প্রতি দেশটির নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এর মধ্যেই এনজিওতে কাজ না করার নির্দেশনা আসলো। তালেবান সরকারের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত আফগান জনগণের জন্য ধ্বংসাত্মক হবে।

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের উপ বিশেষ প্রতিনিধি ও মানবিক সমন্বয়কারী রমিজ আলাকবারভ বলেন, তালেবানের চিঠির প্রতিবেদনে ‘গভীরভাবে উদ্বিগ্ন’, এবং মানবতার স্পষ্ট লঙ্ঘন।

গত আগস্টে আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতা নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর পর থেকেই একের পর এক বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম