৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলো হংকং

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬

মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা তুলে নিলে চীনের প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হংকংয়ের নেতা জন লি বলেন, ঘরে-বাইরে এবং গণপরিববহনেও এখন থেকে আর মাস্ক প্রয়োজন হবে না। করোনা মহামারীর শুরু পর মাস্ক পরার নিয়ম চালু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ৯৪৫ দিন পর এ নিয়ম তুলে নেওয়া হলো।

বুধবার থেকে হংকংয়ের জনগণকে আর মাস্ক পরতে হবে না। এতে দীর্ঘ সময় ধরে চলা কোভিড যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে নানা বিধিনিষেধে আরোপে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিজনেস হাব হিসেবে পরিস্থিতি হংকং।

চলতি বছরের শুরুর দিকে অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় অঞ্চলটি। অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে পর্যটক এবং বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে হংকং। হংকং-এর নেতা লি বলেন, 'মাস্ক পরায় বাধ্যবাধকতায় তুলে নেওয়ার এখনই উপযুক্ত সময়।'

করোনা মহামারীর শুরু হওয়ার আগে বছরে সাড়ে পাঁচ কোটির বেশি পর্যটক হংকং ভ্রমণ করতেন। গত দুই বছর ধরে বিধিনিষেধের কারণে জনপ্রিয় স্থানটিতে কমে গেছে পর্যটক সংখ্যা। ফলে পর্যটন খাতকে চাঙ্গা করতে পাঁচ লাখের বেশি বিমান টিকিট বিনামূল্যে সরবরাহ করতে যাচ্ছে প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের