স্কুল ছাত্রীদের অসুস্থতা: তেহরানসহ বিভিন্ন শহরের অভিভাবকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১৯:০৬আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৯:০৬

ইরানে বিক্ষোভ যেন শেষ হচ্ছে না। বিভিন্ন স্কুলে ছাত্রীদের সন্দেহভাজন বিষ প্রয়োগের ঘটনায় শনিবার অভিভাকরা রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে প্রতিবাদ করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অসুস্থতায় দেশটির কয়েকশ ছাত্রীকে ভুগতে দেখা গেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, ছাত্রীদের বিষপ্রয়োগ করা হতে পারে। আর এর পেছনে ‘তেহরানের শত্রুরা’ কাজ করছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ছাত্রীদের ‘হালকা বিষক্রিয়ার’ শিকার হয়েছে। এদিকে অনেক রাজনীতিবিদ বলছেন, মেয়েদের শিক্ষার বিরোধিতাকারী কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলো মেয়েদের লক্ষ্যবস্তু করে থাকতে পারে।

ইরানের ১০টি প্রদেশের ৩০টিরও বেশি স্কুল থেকে শনিবার এ ধরনের অসুস্থতার খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, অভিভাবকরা তাদের সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্কুলে জড়ো হয়েছেন। কিছু শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স বা বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, পশ্চিম তেহরানে শিক্ষা মন্ত্রণালয় ভবনের বাইরে শনিবার অভিভাবকদের একটি জমায়েত অসুস্থতার প্রতিবাদে একটি সরকারবিরোধী বিক্ষোভ করছেন।

বিপ্লবী গার্ড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে তুলনা করে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘বাসিজ, গার্ডস, তোমরা আমাদের দায়েশ (আইএস)।’

তেহরানের আরও দুটি এলাকায় এবং ইসফাহান ও রাশতসহ অন্যান্য শহরে একই ধরনের বিক্ষোভ হয়। সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী