ইন্দোনেশিয়ায় বৃষ্টি-ভূমিধসে প্রাণহানি ১৫, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ০৯:০৬আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৩:০৫

ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ হন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি (বিএনপিবি) বন্যা ও ভূমিধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেরাসান দ্বীপের ঘর-বাড়ি ক্ষতির মুখে পড়েছে। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও কয়েক জায়গায় ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তুলছে। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

নাতুনা অঞ্চলের অনুসন্ধান এবং উদ্ধার দলের প্রধান আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত। নিখোঁজ রয়েছে ৫০ জনের মতো।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ আরও বলেন, আবহাওয়া প্রতিনিয়ত বদলাচ্ছে। বাতাস আগের চেয়ে আরও জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি।

পরিস্থিতি খারাপ হতে থাকায় ৬০ জনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। ৭ থেকে ৮ ঘণ্টা লাগবে পৌঁছাতে।

বিএনপিবি’র মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধার অভিযানের গতি বাড়াতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে। বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ার প্রচুর বৃষ্টিপাত হয়। এতে ভূমিধস ও বন্যা দেখা দেয়। দ্বীপ অঞ্চলটিতে অন্যান্য জায়গায়র চেয়ে ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা চোখে পড়ার মতো। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মাইকের শব্দ বন্ধ করে শকুনের সংখ্যা বাড়ালো গ্রামটি
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
সর্বশেষ খবর
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর