ওয়াশিংটন-সিউল মহড়ার আগে ৬টি ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৬:৪০আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৬:৪০

পীত সাগরে স্বল্প পাল্লার অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে দুই কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক জোনে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে পিয়ংইয়ং। শুক্রবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে ।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত কিছু ছবিতে কোরিয়ার পশ্চিম ফ্রন্টে হোয়াসং কামান ইউনিটের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কিছু দৃশ্য দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন, তার মেয়ে জু আয়ে ও উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র পরিচালিত দক্ষিণ কোরিয়ার ২টি প্রধাণ বিমানঘাঁটি ওসান ও কুনসানে প্রায় ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে কুনসান ঘাঁটির অবস্থান পীত সাগরের পশ্চিম উপকূলে।

সোমবার (১৩ মার্চ) থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে কোরীয় উপদ্বীপে ১১ দিনব্যাপী ‘ফ্রিডম শিল্ড’ বা স্বাধীনতার ঢাল নামক সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছিল। তার আগেই পীত সাগরে দক্ষিণ কোরিয়ার অভিমুখে উত্তর কোরিয়ার চালানো এই সামরিক মহড়া দুই কোরিয়ার সম্পর্কে আরও ফাটল ধরাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সিউলের প্রতিবেশী উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন মহড়ার বিরুদ্ধে ‘নজিরবিহীন’ দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সামরিক মহড়া অবিলম্বে বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সিউল-ওয়াশিংটনের সামরিক মহড়া আয়োজনকে আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। 

 

/এটি/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি