ইমরানের ফাঁকা বাড়িতে পুলিশের তাণ্ডব, আটক ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৭:১৯আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে অবশেষে অভিযান চালাতে পেরেছে পুলিশ। অবশ্য এ সময় বাড়িতে ছিলেন না ইমরান, দুর্নীতির মামলার শুনানিতে হাজির হতে ইসলামাবাদ যাচ্ছিলেন তিনি।   

পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়িতে প্রবেশ করে তখন সেখানে ছিলেন কেবল ইমরান খানের স্ত্রী বুশরা বেগম।   

সংবাদ সংস্থা পিটিআই জানায়, অভিযান চলাকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত ১০ কর্মী আহত হয়েছেন, আটক করা হয়েছে ৩০ জনেরও বেশি মানুষকে।

পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার হওয়া একটি ভিডি-তে দেখা যায়, ইমরানের সমর্থকদের তার বাড়িতে লাঠিচার্জ করছে পুলিশ সদস্যরা।

এরপর এক টুইটে ইমরান লেখেন, ‘পাঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে, সেখানে বুশরা বেগম একা আছেন। কোন আইনে তারা এটা করছে?’

এর আগে লাহোর হাইকোর্ট শুক্রবার পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯টি মামলায় সুরক্ষামূলক জামিন দেয়। লাহোর ও ইসলামাবাদে দায়ের করা এসব মামলা সন্ত্রাসের অভিযোগে করা হয়েছে।

এ ছাড়া ৮ মার্চ লাহোরে ইমরানের বাসভবন জামান পার্কে তাকে গ্রেফতারে পুলিশের কাজে বাধাদানে সহিংসতার অভিযোগের দুটি মামলা রয়েছে।

লাহোর হাইকোর্টের দুই বিচারপতির একটি বেঞ্চ সন্ত্রাসের মামলাগুলোতে ২৭ মার্চ পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করেছে। আর লাহোরের মামলাগুলোর জন্য জামিন মঞ্জুর করা হয়েছে ২৪ মার্চ পর্যন্ত।

ইমরান খানের বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তোশাখানায় মামলায় তাকে গ্রেফতার করতে দুই দফা জামান পার্কে অভিযান চালায় পুলিশ। কিন্তু দুই দফাতে তারা ব্যর্থ হয়। পরে আদালতের নির্দেশ তাকে গ্রেফতারের অভিযান বাদ দেয় পুলিশ। সূত্র: দ্য ডন 

/এসপি/
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার