আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১০:৩৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০:৫৩

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার (২৮ মার্চ) তার দেশের বিজ্ঞানীদের আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি এবং উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এমন খবর জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম এর আগেও তার দেশের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পর আবারও এ কথা বললেন তিনি।

আরও পড়ুন: জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

কেসিএনএ মঙ্গলবার কিমের বরাতে আরও জানায়, কিম পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র ‘যেকোন সময় এবং যে কোনও জায়গায়’ ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

উ. কোরিয়ার শাসক কিম জন উন আরও বলেন, আমাদের পারমাণবিক শক্তির বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত নয়। ধারাবাহিকভাবে পারমাণবিক শক্তিকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

গত বছর থেকে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানো নিয়ে তোড়জোড় চালাচ্ছে পিয়ংইয়ং। গত বছর এবং চলতি বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। উ. কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে ধারবাহিকভাবে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদের এই মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী