ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩১, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৬:২৮আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৯:৪৭

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা আরও অন্তত ২৩০ জনকে উদ্ধার করেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে, এদের একজনের বয়স ছয় মাস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে।

দ্য এমভি লেডি ম্যারি জয় ৩ নামের যাত্রীবাহী ফেরিটিতে স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে আগুন ধরে। এটি আরেকটি দ্বীপে যাচ্ছিল।

ফিলিপাইনের কোস্ট গার্ড ও জেলেদের সঙ্গে নিয়ে উদ্ধারকর্মীরা ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধার অভিযান চলাকালে জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বেশিরভাগ মরদেহ পাওয়া গেছে।

ফিলিপাইন কোস্ট গার্ডের কমোডর রেজার্ড মারফে এক বিবৃতিতে বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। তাই হঠাৎ আগুন বুঝতে পেরে তারা আতঙ্কিত হয়ে পড়েন।’

মারফে আরও জানান, ‘আগুন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন জাহাজটিকে তীরের দিকে ভেড়ানোর চেষ্টা করেছেন যাতে যাত্রীরা ঝাপ দিয়ে সাঁতরে সহজেই ডাঙায় চলে যেতে পারে।’

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সম্পর্কে এখনও জানা যায়নি। 

প্রথম দিকে কর্তৃপক্ষ ১৪ জন আহত ও ৭ জন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল। তবে আরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেননা, নিবন্ধনকৃত ২০৫ জন যাত্রীর বাইরে আরও অনেকে জাহাজটিতে অবস্থান করছিল।

সূত্র: এএফপি

/এটি/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি