ইরান-আফগান সীমান্তে হঠাৎ উত্তেজনা, ইরানের দুই সীমান্তরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ০৮:৪৩আপডেট : ২৮ মে ২০২৩, ০৮:৫৩

ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি সীমান্ত চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইরানের দুই সীমান্তরক্ষী এবং একজন সশস্ত্র তালেবান সদস্য নিহত হন। দুই দেশের পানি নিয়ে বিরোধের মধ্যেই সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা সম্প্রতি তীব্র আকারে পৌঁছেছে। শনিবার (২৭ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ ঘটনায় আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে দাবি করেছেন, ‘আজ নিমরোজ প্রদেশে আফগানিস্তানের দিকে গুলি ছুড়েছে ইরানি সীমান্ত বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা প্রতিক্রিয়া দেখায় আফগান নিরাপত্তা বাহিনীও।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। ইসলামিক আমিরাত (আফগানিস্তান) প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। হামলায় উভয়পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।’

তবে ইরানের সরকারি বার্তা সংস্থা (আইআরএনএ) পরে জানিয়েছে, ইরানের দুই সীমান্তরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের দুই বেসামরিক নাগরিকও আহত হন।

অন্যদিকে তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সংঘর্ষে ইরানের তিন নিরাপত্তারক্ষীর প্রাণ গেছে।

সীমান্ত নতুন করে পাল্টিপাল্টি হামলায় তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট।

আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানি চুক্তি লঙ্ঘন করছে অভিযোগ করেছে ইরান। পানি চুক্তি লঙ্ঘন না করতে চলতি মাসে তালেবান সরকারকে সতর্ক করে দেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছে তালবান।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম