পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১৭:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৮:০৩

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে সংসদের উচ্চকক্ষ সিনেটের আনোয়ারুল হক কাকারকে। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)-এর আইনপ্রণেতা। এক বিবৃতিতে শনিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ দ্বিতীয় দফা আলোচনায় বসেন। এরপর এ সিদ্ধান্তের কথা জানান তারা।

বৈঠকের পর সাংবাদিকদের উপস্থিতিতে রিয়াজ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন পাকিস্তানের ছোট একটি প্রদেশ থেকে।

দেশটির প্রেসিডেন্ট আলভি জানিয়েছেন, সংবিধানের ২২৪ অনুচ্ছেদ (১এ) অনুযায়ী, প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর চূড়ান্ত নিয়োগ দেবেন প্রেসিডেন্ট।

সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে হয়। গত ৯ আগস্ট জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়।

আনোয়ারুল হক কাকারকে ২০১৮ সালে দেশটির সিনেটে নির্বাচিত হন। পাকিস্তানের রাজনীতিতেও যথেষ্ট সক্রিয়। সিনেটে নির্বাচিত হওয়ার আগে সরকারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর জিও নিউজকে বলেছেন, তাকে পাকিস্তনের একজন বুদ্ধিজীবী হিসেবে বলা হয়ে থাকে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী