বাংলাদেশ-ভারত সীমান্তে অস্ত্রসহ পাচারকারী গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫

কৃষকের ছদ্মবেশে বাংলাদেশে অস্ত্র পাচারের একটি  চক্রান্ত ব্যর্থ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদার মৌসুমপুর ক্যাম্পের ৬৮নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা যখন ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারির কাজ চালাচ্ছিলেন, তখনই সেখানে কৃষকের ছদ্মবেশে দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এলাকার একটি কলাবাগানের ভেতরে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে এরপর তাড়া করেন বিএসএফ জাওয়ানেরা। তাদের  আসতে দেখে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত একজনকে ধরে ফেলতে সমর্থ হন জওয়ানেরা। দেহ তল্লাশির পর এই অস্ত্র উদ্ধার হয়। 

জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তি জানায়, তার নাম আলী মন্ডল। বাড়ি বাগদা থানার পাটকেলগাছা গ্রামে। জেরায় সে আরও জানায়, সোমবার সকালে তার গ্রামের বাসিন্দা সেলিম সাহজি নামে এক ব্যক্তি তাকে এই পিস্তল, ম্যাগজিন এবং কার্তুজ দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্ডল ও রহিম মন্ডলের কাছে পৌঁছে দিতে বলেছিল। 

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ