জাপানে ১০ জনে একজনের বয়স ৮০, উদ্বিগ্ন সরকার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৯

পূর্ব এশিয়ার দেশ জাপানে প্রথমবার ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি। সাড়ে ১২ কোটির জনসংখ্যার দেশটিতে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর। নতুন জরিপে এমন তথ্য জানা গেছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ডে পৌঁছানোয় উদ্বিগ্ন দেশটির সরকার।

বিশ্বে জন্মহার সবচেয়ে কম জাপানে। কিন্তু এই হার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে সরকার। অনেকে সন্তান জন্মদানে অনিহা। ফলে জনসংখ্যা কমতির দিকে জাপানে।

জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে অধিক বয়স্ক মানুষের হারও বেশি পূর্ব এশিয়ার এই দেশটিতে। বয়স্ক নাগরিকের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এই হার ২৪ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ নাগরিকের বয়স ৬৫ বছরের বেশি।

জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, ২০৪০ সালের মধ্যে জাপানে ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার হার ৩৪ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে।

জাপানে বিয়ে করলেও সন্তান জন্মদানে অনীহা দম্পতিদের। তবে জন্মহার বাড়ানোর প্রচেষ্টা বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান