দ্বিতীয় দফায় সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়বে জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮

আগামী সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়বে জাপান। এর আগে ২৪ আগস্ট প্রথমবারের মতো পানি ছেড়েছিল  দেশটি। সাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ার প্রতিবাদ করেছিল চীনসহ  জাপানের কয়েকটি প্রতিবেশী দেশ। ব্রিটিশ  সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) বৃহস্পতিবার বলেছে, প্রথমবারের মতো বর্জ্য পানি ছাড়া শেষ হয়েছে। দ্বিতীয় দফায় শুরু হবে ৫ অক্টোবর থেকে।

প্রথম দফায় প্রায় ১৩ লাখ টন পানির মধ্যে প্রায় ৭ সাত হাজার ৮০০ টন পানি প্রশান্ত মহাসাগরে ছাড়া হয়েছে। যা ৫০০টিরও বেশি অলিম্পিক সুইমিং পুলের সমান পানি।

টেপকো জানিয়েছে, ট্রিটিয়াম ছাড়া সব তেজস্ক্রিয় উপাদান ছাঁকন করা হয়েছে। যা নিরাপদ মাত্রার মধ্যে আছে। জাতিসংঘের পারমাণবিক আণবিক সংস্থা এটিকে নিরাপদ ঘোষণা করেছে। কিন্তু চীন জাপানের বিরুদ্ধে ‘নর্দমার’ মতো করে সাগরকে ব্যবহারের অভিযোগ করেছে।

টেপকোর কর্মকর্তা আকিরা ওনো বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা ট্রিটিয়ামের মাত্রা নিরীক্ষণ করব। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে জনসাধারণকে জানাবো।

সাগরে পানি ছাড়ার পর থেকে জাপানের সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করেছিল চীন। তবে জাপানের ওই অঞ্চল থেকে চীনা মৎস্যজীবীদের মাছ ধরার খবর পাওয়া গেছে।

এসএইচএম

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের