বিরোধী এমপিদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে সরকার: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪০

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিরোধী দলীয় প্রবীণ রাজনীতিকদের মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা করছে। আইফোন নির্মাতা অ্যাপলের কাছ থেকে নেতারা সতর্কতামূলক বার্তা পাওয়ার দাবির পর মঙ্গলবার এই অভিযোগ করলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কয়েকজন এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিফিকেশনের স্ক্রিনশট পোস্ট করেছেন। এতে  উল্লেখ করা হয়েছেযে, আইফোন নির্মাতা প্রতিষ্ঠান বলেছে, অ্যাপল মনে করে আপনাকে রাষ্ট্র সমর্থিত আক্রমণকারীরা নিশানা করেছে, তারা আপনার অ্যাপল আইডি দিয়ে দূর থেকে আপনার আইফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

নয়া দিল্লিতে মোদিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী বলেছেন, যত ইচ্ছে হ্যাক করুন। কিন্তু আমরা বিরোধীরা আপনাকে প্রশ্ন করা বাদ দেব না।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমপিদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার অ্যাপল কোম্পানিকে তদন্তে যুক্ত হতে বলেছে।

অ্যাপল জানিয়েছে, তাদের হুমকির নোটিফিকেশনে কোনও নির্দিষ্ট রাষ্ট্র সমর্থিত আক্রমণকারীর কথা উল্লেখ করা হয় না।

কংগ্রেস দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, অ্যাপলের ব্যাখ্যা নিরাপত্তা লঙ্ঘনের একটি দুর্বল অস্পষ্ট অস্বীকৃতির পুনরাবৃত্তি।

২০২১ সালে ভারত সরকার ইসরায়েল নির্মিত পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাহুল গান্ধীসহ রাজনীতিকদের ওপর নজরদারি চালানো খবর ফাঁস হলে দেশটিতে তুমুল সমালোচনা হয়। ইসরায়েল সরকার ভারত বা অন্য কোনও দেশ পেগাসাস স্পাইওয়্যার কিনেছে কি না, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসরায়েল।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান