ভারতের সুড়ঙ্গ ধস

আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭:০২

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই সেখান থেকে শ্রমিকদের বের করে আনা যাবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভারতের প্রাদেশিক মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে পাইপলাইন স্থাপনের যে কাজ চলছিল তা সফলভাবে সম্পন্ন হয়েছে। আর কয়েক ঘণ্টা পরই দুই ফুট ব্যাসার্ধের এই পাইপের মধ্যে দিয়ে সুড়ঙ্গ থেকে একে একে সব শ্রমিকদের বের করে আনা হবে।

ম্যানুয়াল মাইনিং বা হস্তচালিত খনন প্রক্রিয়ার মাধ্যমে পাইপটি প্রায় গন্তব্যের কাছে পৌঁছে গেছে। পুষ্কর সিং বলেন, ৫৯ মিটারের দূরত্বের মধ্যে পাইপটি গন্তব্য থেকে মাত্র দুই থেকে তিন মিটার দূরে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হচ্ছে, শ্রমিকদের বের করে আনতে আর কয়েক ঘণ্টা সময় লাগবে। আটকে পড়া শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।

গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন ওই সুড়ঙ্গটির একটি অংশ ধসে পড়ে। এসময় এর ভেতরে ৪১ শ্রমিক আটকা পড়েন। গত ১৭ দিন ধরে সেখানে আটকে রয়েছেন তারা। আটকা পড়ার প্রথম দিন থেকেই তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এএকে
সম্পর্কিত
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি