ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ডেপুটি কমান্ডার ভ্লাদিমির জাভাদস্কি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

রাশিয়ার ১৪তম আর্মি কর্পসের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ইউক্রেনে নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) এক শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা  জানিয়েছেন, দেশটিতে কথিত ‘বিশেষ অপারেশন জোনের একটি যুদ্ধ পোস্টে’ তিনি মারা গেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, জাভাদস্কি ‘বিশেষ অপারেশন জোনের একটি যুদ্ধ পোস্টে’ মারা গেছেন। তবে তার মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বর্ণনা করতে ‘বিশেষ সামরিক অভিযান’ শব্দগুলো ব্যবহার করে মস্কো। এই সামরিক অভিযান প্রায় দুই বছর ধরে চলছে।

অনুসন্ধানী সংবাদ আউটলেট আইস্টোরিস বলেছে, জাভাদস্কি হলেন সপ্তম মেজর জেনারেল যার মৃত্যু রাশিয়া নিশ্চিত করেছে। চলমান এ যুদ্ধে তাকে নিয়ে এখন পর্যন্ত ১২ জন রুশ সিনিয়র অফিসার নিহত হয়েছেন।

জাভাদস্কি এক উধ্বতন অফিসার ও সাবেক ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। গুসেভ বলেন, তার মৃত্যু রুশ সামরিক বাহিনীর জন্য একটি বিশাল ক্ষতি।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী