এমডব্লিউএমের সঙ্গে জোট করবে ইমরানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৩

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মুখপাত্র রাউফ হাসান বলেছেন, মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম)-এর সঙ্গে কেন্দ্র ও পাঞ্জাবে জোট গঠন করবেন তারা। ইমরান খান জোট গঠনের অনুমতি দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তুলে ধরেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

রাউফ হাসান বলেছেন, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে জোট গঠন করবে পিটিআই। এতে সংরক্ষিত আসন পাওয়া যাবে।

তিনি আরও বলেছেন, সরকার গঠন নিয়ে ইমরান খানের স্পষ্ট বার্তা হলো, যারা নির্বাচনে জিতেছে সরকার গঠনের অধিকার তাদের।

পিটিআই মুখপাত্র বলেন, ক্ষমতার চালিকাশক্তিদের অবশ্যই নিজেদের কর্মকাণ্ডের আত্মবিশ্লেষণ করতে হবে।

কয়েকটি মামলায় ৩০ বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তার দল পিটিআই অংশগ্রহণ করতে পারেনি। তবে ভোটে দলটির সমর্থন পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন।

জিও নিউজের তথ্য অনুসারে, সাধারণ পরিষদের ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯২ আসনে জয় পেয়েছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ৭৯ আসন পেয়েছে পিএমএল-এন এবং পিপিপি পেয়েছে ৫৪ আসন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) ১৭ আসনে জয়ী হয়েছে। একক বৃহত্তম দল হয়েছে পিএমএল-এন। পিপিপির সঙ্গে জোট সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।

দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করায় ইমরান সমর্থিত স্বতন্ত্র জয়ী প্রার্থীদের কোনও একটি নিবন্ধিত দলে যোগদান করতে হবে। তা না হলে স্বতন্ত্ররা সংরক্ষিত আসনের ভাগ পাবেন না।  

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের