‘জাপানের সঙ্গে উ.কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে কোনও বাধা নেই’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭

জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধা নেই। এমনকি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ং সফর করছেন এমন একটি দিনও আসতে পারে। এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের আনুষ্ঠানিক কূটনৈতিক কোনও সম্পর্ক নেই। ফুমিও কিশিদা বলেছিলেন, ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে অপহৃত জাপানি বেসামরিক নাগরিকদের বিষয়টি সমাধানের জন্য উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একটি সম্ভাব্য আলোচনার সুযোগ খুঁজছেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ডেপুটি ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জং। তিনি বলেছেন, কিশিদার এমন মন্তব্যগুলোর উদ্দেশ্য যদি দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তবে সেগুলো ইতিবাচক হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেছিলেন, ‘জাপান যদি…পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানজনক আচরণের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন পথ খোলার রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তবে আমি মনে করি, তা উভয় দেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।’

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে জাপান। এ কারণে অবশ্য উত্তর কোরিয়াও প্রায়শই জাপানের কঠোর সমালোচনা করে থাকে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নিরাপত্তা জোট বাড়ানোর বিষয়টি নিয়ে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেছেন, কিম ইয়ো জং-এর মন্তব্যটি আমলে নিয়েছেন জাপান সরকার। তবে তার এই মন্তব্যকে দেশটি কীভাবে দেখছে এ নিয়ে আরও বিস্তারিত কোনও মন্তব্য করা থেকে বিরত ছিলেন হায়াশি।

তবে অপহরণ ইস্যুটির সমাধান নিয়ে জাপানের অবস্থান স্পষ্ট করেছেন হায়াশি বলেন,  এই ইস্যুটির সমাধান হয়েছে উত্তর কোরিয়ার এমন দাবি জাপান মানে না।

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে অপহরণ, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের মতো সমস্যাগুলো ব্যাপকভাবে সমাধানের বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

এদিকে জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নের বিষয়ে কিমের মন্তব্য ভিন্ন কথা বলছে।  কেসিএনএ জানিয়েছে, বোন কিম ইয়ো জংয়ের মন্তব্য বা দৃষ্টিভঙ্গিটি একান্তই তার একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে স্পষ্ট করেছেন দেশটির সর্বেোচ্চ নেতা কিম। তিনি বলেন, তার জানা মতে জাপানের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগের জন্য উত্তরের নেতৃত্বের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।

/এএকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট