সু চির বাড়ি নিলামে উঠলেও এলেন না কোনও ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৭:৩০আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭:৫৮

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার ( ২০ মার্চ) নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে কেউ আসেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির বাড়ির আয়তন প্রায় ১ দশমিক ৯২ একর। বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও–এর সঙ্গে সু চির বিরোধ আছে। সেটি নিয়ে আইনি লড়াই চলছে।

বাড়ির ভাগ চেয়ে ২০০০ সালে মামলা করেন অং সান ও। ২০১৬ সালে ওই মামলার রায় হয়। পুরো সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমানভাগে ভাগ করার নির্দেশ দেন আদালত। কিন্তু সেই রায়ের আপিল করেন অং সান ও।

আইনি লড়াইয়ের পর বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। তারপরই বাড়িটি নিলামে উঠেছে।

এদিকে, নিলামে বাড়িটি বিক্রি না হওয়ার প্রসঙ্গে সুচির প্রতিক্রিয়া জানা যায়নি। তাছাড়া জান্তা সরকারের মুখপাত্রের প্রতিক্রিয়াও জানা যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে সু চিকে গ্রেফতার করে সামরিক বাহিনী। পাশাপাশি দেশটির অনেক রাজনীতিককে বন্দি করা হয়।

১৯টি ফৌজদারি মামলায় ২৭ বছরের সাজা হয়েছে সুচির। এর মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। সবগুলো অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু